বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
বাজিতপুরে বিষ ঢেলে চার একর পুকুরের মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে কৈলাগ ইউনিয়নের পিউরী গ্রামে এ ঘটনা ঘটে। মাছচাষি দেলোয়ার হোসেন উজ্জ্বল (৪০) জানান, রাতে আমি ও আমার অংশীদার মোখলেছুর রহমান অনেক রাত পর্যন্ত পুকুর পাহারা দিয়ে বাড়ি চলে যায়। সকাল সাড়ে ৬টার দিকে এসে দেখি সব মাছ মরে পানিতে ভাসাছে। এতে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।
