রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রৌমারীর চরাঞ্চলে ভুট্টা চাষ করছেন স্থানীয় কৃষকরা। কম খরচে ও কম সময়ে ভুট্টার ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় উপজেলার চাষিরা দিন দিন ভুট্টা চাষে ঝুঁকছেন। কৃষক রাকিব ও সোহেল বলেন, আমাদের এলাকা নদী ভাঙন ও বন্যা কবলিত অঞ্চল হওয়ায় ভুট্টা চাষ বাড়ছে। এখন ইরি-বোরো চাষে অনুপযোগী জমিতে ভুট্টার চাষ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার হোসেন বলেন, এ বছর উপজেলায় ৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টা চাষে লাভ বেশি হওয়ায় উপজেলা কৃষকরা দিনদিন ভুট্টা চাষে ঝুঁকছেন।
