ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল বাবা-ছেলের

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:৪৪

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

মনোহরদীতে খননকৃত পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে একই সঙ্গে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, উপজেলার শুকুন্দী ইউনিয়নের দীঘাকান্দী গ্রামের জাকারিয়া ফরাজী (৫০) ও তার ছেলে সাজিদ ফরাজী (৭)। স্থানীয় বাসিন্দারা জানায়, কৃষক জাকারিয়া ফরাজীবাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া খননকৃত পুরাতন ব্রহ্মপুত্র নদ পার হয়ে কাপাশিয়া উপজেলার খিরাটী মৌজায় ধানের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। নদে অথই পানি থাকায় ছেলে সাজিদকে একটি কলাগাছে বসিয়ে টানলে হঠাত্ সাজিদ পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা ও ছেলে দুজনই নদে ডুবে মারা যান। মনোহরদী থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।