শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পৃথক দুটি সহিংসতায় ৯ নারীসহ ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা ও ৫ নম্বর উত্তর সাউথখালী ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঐ দুটি এলাকাতেই পুলিশি টহল জোরদার রয়েছে।
