গাংনীতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:৪৬

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনী উপজেলার কাষ্টদহ গ্রাম থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার সময় গ্রাম থেকে খবর পেয়ে গাংনী থানাপুলিশ বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে। এসআই জহির রাইহান জানান, কাষ্টদহ গ্রামের একজনের বাড়ির পাশে বোমা পড়ে রয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পানি ও বালিভর্তি বালতিতে নিয়ে গাংনী থানায় আনা হয়েছে। তবে বস্তুটি পরীক্ষার পর বলা যাবে সেটি আসলে বোমা নাকি অন্যকিছু। ধারণা করা হচ্ছে ভয়ভীতি বা কাউকে ফাঁসানোর জন্য কেউ এটা রেখে যেতে পারে।