রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে অগ্নিকাণ্ডে ছয় বসতঘর ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার পাহাড়তলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদুপাড়া গ্রামের মাওলানা অধ্যক্ষ আবু তাহের আল কাদেরীর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ছয় বসতঘর পুড়ে গেছে। পাহাড়তলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, খবর দিলে রাত ২টার দিকে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন হওলাদার বলেন, আমরা ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে ছয় বসতঘর ভস্মীভূত হয়েছে।
