টঙ্গীর তুরাগ নদ থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২২:২৭

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের টঙ্গীর গুটিয়া এলাকার তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি।  টঙ্গী পশ্চিম থানা পুলিশের এসআই সাব্বির হোসেন জানান, তুরাগ নদে লাশ ভাসছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে। নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালো রঙের শার্ট। পুলিশের ধারণা, চার-পাঁচ দিন আগে হত্যার পর কে বা কার  লাশটি ফেলে দিয়েছে।