শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

আপডেট : ২০ মার্চ ২০২১, ০৫:৩৭

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ। 

উদ্বোধন করতে এসে ৪ দশমিক ১ ওভারের শেষে দলীয় ১৯ রানের মাথায় টাইগার অধিনায়ক তামিম ইকবাল ফিরে যান। তার ব্যাট থেকে আসে ১৩ রান। তার তিন বল পরেই শূন্য রানেই প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার। দুটি উইকেটটি পান নিউজিল্যান্ডের তারকা বোলার ট্রেন্ট বোল্ট। 

এর আগে, টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ডানেডিনের দ্য ইউনিভার্সিটি ওভালে নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে অভিষেক হয় তিন ক্রিকেটারের আর বাংলাদেশের হয়ে অভিষেক ওয়ানডে ম্যাচ খেলবেন অলরাউন্ডার মেহেদী হাসান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস , ডেভন কনওয়ে, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), উইল ইয়ং, জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল সান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ।

ইত্তেফাক/এসআই