প্রথম ডোজ টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এবার টিকার প্রথম ডোজ নেয়ার দুই সপ্তাহ পরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। একইসঙ্গে আরও দুই সহকারী প্রক্টর করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২০ মার্চ) বিকেলে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী আক্রান্ত হওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গত ৩ মার্চ করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। আক্রান্ত অন্য দুই সহকারী প্রক্টর হলেন এ বি এম আশরাফুজ্জামান (আইন অনুষদ) ও আহসান বাবু (সামাজিক বিজ্ঞান অনুষদ)। আক্রান্ত শিক্ষকরা সবাই করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।
এই বিষয়ে অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, গত ১৮ মার্চ আমার কোভিড-১৯ পজেটিভ এসেছে। তবে তেমন কোনো শারীরিক জটিলতা নেই। শুধু হাল্কা জ্বর আছে। আমি ছাড়াও আরও দুইজন সহকারী প্রক্টরও আক্রান্ত হয়েছে।
ইত্তেফাক/এমএএম
