নেত্রকোনায় বোরো খেতে চলছে সেচের কাজ

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৪৭

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বোরো ধান কাটার সময় প্রায় কাছে চলে এসেছে। সেচযন্ত্রের মাধ্যমে জমিতে পানি দেওয়ার কাজ চলছে। বিএডিসি ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সারা জেলায় ৫৫ হাজার সেচযন্ত্রের মাধ্যমে বোরো জমিতে পানি দেওয়া হচ্ছে। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘এবার এই সময়ে বৃষ্টি না হওয়ায় জমিতে সেচযন্ত্রের ব্যবহার বেশি। ইতিমধ্যে ধানের শিষ বের হচ্ছে।’ নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বলেন, ‘জেলা প্রশাসন থেকে সারা জেলার বোরো ধানের সার্বিক অবস্থা মনিটরিং করা হচ্ছে।’