চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেডের টাউন হল মিটিং গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু। পদ্মা ব্যাংক পর্ষদের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত প্রধান অতিথি হিসেবে সভায় যুক্ত হন
০০০
কক্সবাজারের পেকুয়ায় গ্লোবাল ইসলামী ব্যাংকের টৈটং উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের এমডি সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের এএমডি মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, ডিএমডি আতাউস সামাদ উপস্থিত ছিলেন
০০০
জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ আয়োজিত শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ডিএমডি মো. জসীম উদ্দিন এবং মো. আব্দুল জব্বার ও সিএফও এ কে এম শরীয়ত উল্লাহ বক্তব্য রাখেন
