দেশের কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ ছয়টি বিষয়ভিত্তিক বৃহত্ আকৃতির কোক-বোতলের রেপ্লিকা উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন করছে। একই সঙ্গে ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ স্লোগানে ব্যতিক্রমধর্মী ডিজিটাল ক্যাম্পেইন চালুর পাশাপাশি কোকাকোলা ক্যানের এবং ৫০০ মিলিলিটার কোকের বোতলের প্যাকেজিংয়ে বিশেষ নকশা নিয়ে এসেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে।
ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কোক-বোতলের এই ছয়টি বিশেষ রেপ্লিকা উন্মোচন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত শিল্পী ও আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি মনোরঞ্জন ঘোষাল। এ সময় কোকা-কোলা বাংলাদেশের বিভিন্ন স্টেকহোল্ডারস ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কোকের ছয়টি রেপ্লিকা বোতলই ভিন্ন ভিন্ন থিমে বাংলাদেশকে উপস্থাপন করে। এগুলো হলো—‘রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা’, ‘দেশের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতি’র চিত্র তুলে ধরা, ‘ডিজিটাল ও প্রযুক্তিগত উন্নতি’র প্রতিফলন, ‘নারী ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নতি’র পথ তৈরি, অগ্রগতির জন্য ‘অবকাঠামোগত উন্নয়ন’ এবং ‘২০২১ সাল ও পরবর্তী সময়ে বাংলাদেশের সমৃদ্ধির কামনা।—প্রেস বিজ্ঞপ্তি
