গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটের ১০টি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, প্রথমে একটি টিনশেডের ঝুট গুদামে আগুন লাগে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ চারটি ইউনিটের কর্মীরা চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তবে ১০টি গুদাম ও ঝুটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে একই এলাকায় ভোর রাতে একটি বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির পাশের বিভিন্ন ধরনের পাঁচটি দোকান ও বাড়ির চারটি কক্ষ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
