সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
সাটুরিয়ায় নদী-নালা কৃষি জমি ও পরিবেশ রক্ষায় নির্মল ধরিত্রী নামে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানের আহ্বায়ক কমিটি গতকাল শনিবার গঠন করা হয়েছে। মো. হাবিবুল হককে আহ্বায়ক ও ওয়াসিম আকরাম রাজা মাস্টারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়। কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন, এম নজরুল ইসলাম, আনোয়ার হোসেন মাস্টার, ইউনুছ আলী, অলোক রায়, অ্যাডভোকেট আজিজুর রহমান, শিকদার শামীম আল মামুন, ওবায়দুর রহমান, আসাদুজ্জামান আসাদ, আলমগীর হোসেন আলম, নাদিম হোসেন, শহিদুল ইসলাম খোকন, আব্দুস সালাম শফিক, আবুল কামাল হোসেন, জুয়েল রানা, মাহামুদুল হাসান মনি, ইঞ্জিনিয়ার ছালাম হোসেন, আরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন ও শাহিন হোসেন প্রমুখ।
