সিলেটে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:১৯

সিলেট অফিস

নগরীতে অবৈধভাবে দখলকৃত ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার বেলা ২টায় নগরীর সুরমা মার্কেটের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে নগরীর ক্বিন ব্রিজ, বন্দরবাজার হয়ে জিন্দাবাজার ঘুরে নগর ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় বিভিন্ন মার্কেটের সামনের দোকানের মালামাল ফুটপাত থেকে অপসারন ছাড়াও ফুটপাত ও রাস্তার পাশে ভাসমান দোকান ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানকালে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার শিপার আহমদ, মহানগর পুলিশের কমিশনার ফয়ছল মাহমুদ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।