বুড়িগঙ্গার পাড় :এমন হবে কবে?

আপডেট : ২০ মার্চ ২০২১, ২২:৩৪

এই সড়কটি বুড়িগঙ্গা নদীতীরের নয়—এটি কলকাতার হুগলি নদীর তীর। হুগলি নদীর দুই তীরে এপারে ৬ মাইল আর ওপারে ৬ মাইল জুড়ে এরকম সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে মাত্র এক বছরের মধ্যে। এমনিভাবে নদীর দুই পাড়ে মাইলের পর মাইল এলাকা জুড়ে চলছে সুন্দর করার কার্যক্রম। শিল্প কলকারখানা আর দখলিরা তাদের যা কিছু ছিল তা নিয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আজ হুগলি নদী ফিরে পেয়েছে তার প্রবাহ ও গতি—হুগলি আজ ভরা যৌবনে টলমল করছে। কিন্তু কথা তা নয়, আমার বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদী কতকাল আর দখলে-দূষণে মরণের দিকে এগিয়ে যাবে! বুড়িগঙ্গা নদীর দুই তীরের মাইলের পর মাইল এলাকা কবে থেকে হয়ে উঠবে এমনি রূপে? দখলবাজদের উচিত শিক্ষা দিয়ে অবিলম্বে বুড়িগঙ্গার দুই তীর করে তোলা হোক সৌন্দর্যমণ্ডিত। এটা সম্ভব হলেই বুড়িগঙ্গা আবার ফিরে পাবে গতিপ্রবাহ, নদীর পানি ফিরে পাবে তার স্বাভাবিকতা।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা