দেশ বিভাজনে বিচ্ছিন্ন হওয়া বাংলাদেশ-ভারতের ছিটমহলগুলো ২০১৫ সালে বিলুপ্ত হলেও এর বাসিন্দাদের কাছে দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে জানার কোনো সুযোগ ছিল না এতদিনেও। বিলুপ্ত ছিটমহলে এখন আধুনিক টিভির সংযোগ পৌঁছে গেছে দেশের একমাত্র ডিটিএইচ সেবাদাতা ব্র্যান্ড আকাশের হাত ধরে। সাবেক ‘ছিটমহলবাসীরা’ টেলিভিশন দেখে তথ্য ও বিনোদন জগতের নতুন পৃথিবীতে সংযুক্ত হচ্ছেন। আকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফয়সাল হায়দার বলেন, ‘টিভি শুধু বিনোদন নয়, অনেক প্রয়োজনীয় তথ্য জানারও মাধ্যম। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিলুপ্ত ছিটমহলবাসীর দেখার তিয়াস মিটাবে আকাশ। —প্রেস বিজ্ঞপ্তি
