বরিশালে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:১৮

বরিশাল অফিস

আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষ্যে আট দফা দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। রবিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন হয়। মুক্তিযোদ্ধা ললিত কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত, সুশান্ত ঘোষ, মাইনোরিটি রাইটস ফোরাম জেলা কমিটির সাধারণ সম্পাদক রণজিত্ দত্ত, স্বেচ্ছাসেবী সংগঠন রানের নির্বাহী পরিচালক রফিকুল আলম প্রমুখ।