গাজীপুর প্রতিনিধি
‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও জনসচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুত্ফুল কবির।
এ সময় পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘর হতে বের হলেই নাকেমুখে মাস্ক পরতে হবে। সাবান দিয়ে হাত ধুতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
