রংপুরে কোভিড-১৯ সংক্রমণের সেকেন্ড ওয়েভ মোকাবিলার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাস্ক বিতরণ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক সভা করেছে। গতকাল সকাল ১০টায় রংপুরের পৌরবাজারে রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, মেয়র রংপুর সিটি করপোরেশন সভাপতিত্ব করেন মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবুল সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ড রংপুর, মো. মেহেদুল করিম অতিরিক্ত পুলিশ কমিশনার, মো. সাফিয়ার রহমান সাফি সভাপতি রংপুর মহানগর আওয়ামী লীগ, তুষার কান্তি মণ্ডল সাধারণ সম্পাদক রংপুর মহানগর আওয়ামী লীগ, গোলাম কিবরিয়া পিন্টু সম্পাদক কমিউনিটি পুলিশ।
