মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলায় সিআইডির পরির্দশক আহত

আপডেট : ২২ মার্চ ২০২১, ০০:৩১

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সস্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন সিআইডি পরির্দশক গাজী মিজানুর রহমান। সন্ত্রাসীরা নিয়ে গেছে এই পুলিশ কর্মকর্তার অস্ত্র ও মোটরসাইকেল। গতকাল দুপুর দেড়টার দিকে বছিলা এলাকায় এ ঘটনা ঘটে। তাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পরির্দশক গাজী মিজানুর রহমান বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিআইডিতে কর্মরত আছেন।

জানা গেছে, এদিন জমিসংক্রান্ত বিষয়ে তিনি বছিলায় নিজ প্লটে কাজ করতে যান। সেখানে আমিন মোমিন হাউজিংয়ের শাহআলম ও জামিলসহ সাত-আট জন সন্ত্রাসী তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে এবং তার সরকারি অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানিয়েছেন, ‘আমরা বিষয়টি সিআইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’