নির্বাচনের দুদিন আগেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। দেশটিতে দুই বছরেরও কম সময়ের মধ্যে কাল মঙ্গলবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি এবং করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে গত বছরের জুলাই থেকেই দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা কঠোর লকডাউনেরও বিরোধিতা করছে সাধারণ মানুষ। জেরুজালেমে অবস্থিত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারি বাসভবনের বাইরে প্রায় ২০ হাজার মানুষ বিক্ষোভ করেছে। গত কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। -আলজাজিরা
