বার্সার গোলবন্যায় দুর্দান্ত মেসি

আপডেট : ২২ মার্চ ২০২১, ০৫:১৯

স্প্যানিশ ফুটবল লিগ লা-লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলউৎসব করেছে বার্সেলোনা। নতুন ইতিহাস গড়ার এই ম্যাচে আলো ছড়ালেন লিওনেল মেসি। দলটির হয়ে অন্যন্য রেকর্ডের ম্যাচে  করেছেন জোড়া গোল।

রবিবার প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে জিতেছে বার্সেলোনা। অঁতোয়ান গ্রিজমান দলকে এগিয়ে নেওয়ার পর বিরতির আগে-পরে ব্যবধান বাড়ান সের্জিনো দেস্ত। দ্বিতীয়ার্ধে সেই দেস্তর গোলেই এগিয়ে যায় বার্সা। পরে মেসির দুই গোলের মাঝে একটি করেন উসমান দেম্বেলে।

গত সোমবার ওয়েস্কার বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচ দিয়ে ক্লাবের ইতিহাসে জাভি হারনান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। ৭৬৮ ম্যাচ খেলে এবার রেকর্ডটি নিজের করে নিলেন আর্জেন্টাইন সেনশেসন।

আসরে বাজে শুরুর পর ছন্দে ফেরা বার্সেলোনা এই নিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত রইলো। গত ৫ ডিসেম্বরের পর আর হারেনি তারা। অপরাজিতর এই ধারায় তাদের জয় ১৫টি, ড্র তিনটি।

ইত্তেফাক/টিআর