৬ মাস পানির নিচে থাকার পরও সচল আইফোন ১১!

আপডেট : ২২ মার্চ ২০২১, ১৯:১১

হ্রদের পানিতে ৬ মাস পড়ে ছিল একটি আইফোন ১১। উদ্ধার হওয়ার পরেও সেটি দিব্যি কাজ করছে ফোনটি। এমনই ঘটনা ঘটেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে। 

ব্রিটিশ কলাম্বিয়ার হ্যারিসন উষ্ণ প্রস্রবণের একটি হ্রদের তলা থেকে ওই আইফোন ১১ সহ আরও বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেন ক্লেটনের নামের এক ড্রাইভার। ছিল রে ব্যানের সানগ্লাস, লাইটার, ক্যামেরা, টুপি ইত্যাদি। কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না ফোনটা। অবশেষে মেটাল ডিটেক্টর দিয়ে খুঁজে পাওয়া যায়। ফোন হাতে নিয়ে ক্লেটন দেখেন সেটা তখনও চলছে। 

ফোন খোঁজার পুরো ভিডিও শুট করেছিলেন ক্লেটন। সোশ্যাল মিডিয়ায় যা এখন তুমুল ভাইরাল। ছ’ মাস জলের নীচে পড়ে থাকার পরেও কি করে কাজ করছে ফোনটা, তা ভেবে আশ্চর্য হচ্ছেন সকলেই। ক্লেটন নিজেও অবাক হয়ে গিয়েছিলেন।   

ইত্তেফাক/এইচপি