করোনা সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত

আপডেট : ২২ মার্চ ২০২১, ২০:৩৮

করোনা ভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধের জন্য ঢাকার বিভিন্ন উপজেলা ও মহানগরে জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। 

রবিবার (২২ মার্চ) ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৫টি উপজেলা এবং মহানগরের কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, বংশাল, সদরঘাট, সচিবালয়, জেলা জজ আদালত এলাকা, বায়তুল মোকাররম, লালবাগ, মিরপুর, শাহ আলী, হাতিরঝিল, শাহবাগ, জোয়ার সাহারা, খিলক্ষেতসহ মোট ১৫টি জনবহুল স্থানে এ অভিজান চালানো হয়। 

ঢাকা জেলা প্রশাসনের ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য জনসচেতনতা বৃদ্ধি ও মাইকিং করা হয়। এসময় ২ হাজার ৮শ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১২৯টি মামলায় ১২৯ জন ব্যক্তিকে মোট  ১৫ হাজার ৪শ ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন থেকে জানানো হয়, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্টের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এসজেড