স্বরূপকাঠিতে খাল দখল করে ভবন নির্মাণের দায়ে জরিমানা

আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:২৮

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে অবৈধভাবে খাল দখল করে ভবন নির্মাণের দায়ে স্বাধীন হালদার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। স্বাধীন কুড়িয়ানা গ্রামের রনজিত হালদারের ছেলে। পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার আটঘর কুড়িয়ানা বাজার খালে অভিযান চালিয়ে ইমারত নির্মাণ আইনে এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।