স্পোর্টস ডেস্ক
দলে ফিরে হোল্ডার দেখালেন কেবল খেলোয়াড় হিসেবে তিনি কতটা অপরিহার্য। শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে নিলেন ৫ উইকেট। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১৬৯ রানে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। ২৭ রানে ৫ উইকেট তুলে তাদের গুঁড়িয়ে দেওয়ার নায়ক হোল্ডার। জবাবে বিনা উইকেটে ১৩ রান তুলে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
