আপনার রাশিফল

আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৯:০১

মুহম্মদ আনিসুল হক

২৪ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ১০ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ৯ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৯। শুভ বার: মঙ্গল ও শুক্র। শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বাড়তে পারে। মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। মন ভালো থাকবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।