সিরাজদীখানে অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:২৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বোনের বাড়িতে বেড়াতে এসে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন মিলন হাওলাদার নামে ৪২ বছরের এক যুবক। সোমবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে । মিলন হাওলাদার শরীয়তপুর জেলার নড়ীয়া থানার চান্দেনীপুর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। এক সপ্তাহ আগে মিলন তার ভগ্নীপতি বিল্লাল মাতব্বরের বাড়িতে বেড়াতে আসেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আমরা ধারণা করছি মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সিরাজদিখান থানার ওসি এস এম জালালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মিলন হাওলাদার নামে একজন গুরুতর আহত হলে তাকে রাতেই ঢাকা মেডিক্যালে নেওয়া হয় এবং চিকিত্সাধীন আবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।