৪০০ কেজি জাটকা জব্দ

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৩২

ভেদরগঞ্জে ইলিশের অভয়াশ্রম পদ্মা নদী থেকে সোমবার রাতে ৪০০ কেজি জাটকা জব্দ ও তিন জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে আটক তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভেদরগঞ্জ উপজেলা মত্স্য অফিস ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে পৃথক অভিযানে ঐ জাটকাসহ তিন পাচারকারীকে আটক করা হয়। এর সত্যতা নিশ্চিত করে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, জব্দ জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।