সিলেট বিভাগে করোনা শনাক্ত বেড়েই চলেছে। গত পাঁচ দিনে ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮ ঘণ্টায় গত সোমবার সকাল ৮টা পর্যন্ত সর্বোচ্চ ৭৪ জনের করোনা শনাক্ত হয়। সূত্র জানায়, গত ১৮ মার্চ ৪৫ জন, ১৯ মার্চ ৩৪ জন করোনা শনাক্ত হয়। ২১ মার্চ ১৪ জন, ২০ মার্চ ২৩ জন শনাক্ত হন। গত পাঁচ দিনে দুই জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৭৬৫ জন। বিভাগে করোনা মুক্ত হন ১৫ হাজার ৯১৯ জন। সিলেটে এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করলেও জনসাধারণের মধ্যে সচেতনতার অভাব দেখা গেছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। এ সময় করোনা আক্রান্ত এক জনের মৃত্যু হয়। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আট জন। মুক্ত হয়েছেন চার জন। নতুন শনাক্ত ৭৪ জনের মধ্যে সিলেট জেলার ৫৯ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন তিন জন, হবিগঞ্জ জেলার পাঁচ জন ও মৌলভীবাজার জেলায় সাত জন। একই সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট জেলার এক জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮২ জন। এর মধ্যে সিলেট জেলার ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে রয়েছেন ২২ জন।
