রংপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে -------------সমাজ কল্যাণ মন্ত্রী

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১১

রংপুর অফিস

সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সারা বিশ্বে বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। শনিবার রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, গত ১০ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে। রংপুরে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে জানিয়ে তিনি বলেন, নৌকা ছাড়া কোনো গতি নেই-তাই সবসময় নৌকায় ভোট দিতে হবে।  

কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের উদ্যোগে নগরীর শীতল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার মোহাম্মদ আহসানুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) রেজাউল হাসান, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ রেঞ্জের ডিআইজি আব্দুল আলিম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা প্রমুখ।