হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব যাওয়ার সময় এক যাত্রীর লাগেজ তল্লাশি করে টুথ পাউডারের কৌটা থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (অ্যাভসেক)। এ ঘটনায় তৌহিদ আলম নামে যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন তৌহিদ আলম। ঐ যাত্রীর লাগেজ তল্লাশির সময় তার ব্যাগে টুথ পাউডারের কৌটায় ইয়াবাগুলো পাওয়া যায়।
