পাখির আদরে পোষ মানলো কুকুর!

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৯:৩৬

কুকুর ও পাখির মাঝে ভালোবাসার সম্পর্ক দেখেছেন কখনো। আপনার জবাব নিশ্চয়ই না। এমনটা হতেই পারে। কারণ, এই দুইয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। তাছাড়া একজন সবসময় উড়াল দেওয়ার মধ্যে থাকে। আর আরেকজন উড়াল দিতে পারে না। ফলে দুজনের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার সুযোগ খুব কমই। এবার সেই দুর্লভ দৃশ্যই যেন দেখা গেলো।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, একটি কুকুরের মাথায় আদর করে দিচ্ছে সাদা রঙের কাকতাড়ুয়া পাখি। আর কুকুরটিও সেই মুহূর্ত উপভোগ করছে।

দ্য প্যারট লেডি নামে এক ইনস্টাগ্রাম আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। মাত্র ২১ ঘণ্টায় ভিডিওটি দেখেছেন প্রায় সাড়ে ৩৫ হাজার মানুষ। ক্যাপশনে লেখা হয়েছে, প্রথমবারের মতো নতুন কুকুরছানার সঙ্গে সাক্ষাৎ করছে মিস্টি পাখি।

মন্তব্য করেছেন অসংখ্য মানুষ। এর মাঝে একজন লিখেছেন, ‘ওহ মাই গড! এটি আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর ভিডিও। আমার হৃদয় গলে যাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘এখন পর্যন্ত দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য।’

আরেকজন নেটিজেন যেন আরো একধাপ বাড়িয়ে লিখেছেন। তিনি বলেন, ‘এটি মহামূল্যবান। আমার জন্য এটি শেয়ার দিতে যাচ্ছি। যেন আমি মুহূর্তেূর মধ্যে ভালো অনুভব করতে পারি।’

ইত্তেফাক/টিএ