পুরান ঢাকায় মশার উত্পাত

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:২৯

খানাখন্দে ভরা পুরান ঢাকার রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ নেই। রাস্তার বাতি জ্বলে না, জলাবদ্ধতা কে দূর করবে?  গভীর ড্রেন ভর্তি মশা কিলবিল করছে। মশার ওষধের খবর নেই। মশার যন্ত্রণায় এই করেনাকালে ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে  না। তারপর মশার কয়েল স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। মশার ওষুধ নিয়মিত না ছিটানো বা মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় মশা এখন আরো শক্তিশালী। দিন দিন যে হারে মশার উপদ্রব বাড়ছে তাতে ম্যালেরিয়া এবার ঘরে ঘরে ছড়িয়ে পড়তে পারে। আগে নগরীতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হতো, বর্তমানে এ ধরনের কিছু চোখে পড়ে না। মশা জন্মরোধের ব্যবস্থা ও মশার উপদ্রব নিবারণে সর্বোত্তম। আমরা আশা করি, ঢাকার উভয় সিটি করপোরেশন বিলম্ব না করে মশকবিরোধী অভিযান শুরু করবে এবং সে অভিযান যাতে সত্যিকারভাবে ফলদায়ক হয় তাও নিশ্চিত করা হবে। পরিচ্ছন্ন অভিযান চালানোর পাশাপাশি গৃহবাসীদের পরিচ্ছন্নতার ব্যাপারে উদ্বুদ্ধ করা দরকার। গ্রাউন্ড অপারেশন চালানোর ক্ষেত্রে এই বিষয়টি  গুরুত্ব সহকারে বিবেচনার কোনো বিকল্প নেই।

মাহবুবউদ্দিন চৌধুরী

১৭ ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪