দশঘরিয়া বাজারে ব্রিজের পাটাতন ভেঙে দুর্ভোগ

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০০:১৫

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

চাটখিলের দশঘরিয়া বাজারের পশ্চিম পাশের একটি ব্রিজের পাটাতনের মধ্যখান ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীসহ বাজারে আসা লোকজন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সভাপতি বাহার উল্ল্যাহ জানান, বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ব্রিজটি সংস্কারসহ বিভিন্ন সমস্যা নিয়ে কয়েক বার আলোচনা হয়েছে। এ বিষয়ে এলজিইডির প্রকৌশলী আব্দুর রহিম জানান, বর্তমানে ব্রিজ সংস্কারের জন্য কোনো প্রকল্প হাতে নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা জানান, কয়েক মাস আগে এখানে যোগদান করেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।