করোনার সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৩৪

জয়পুরহাট প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বুধবার জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে প্রচারাভিযান ও মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন। কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। 

অনুষ্ঠানে করোনা সচেতনতায় মাস্ক ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঞা, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।

জয়পুরহাট সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, করোনার প্রথম ধাপে জেলায় করোনা আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়। দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেলেও গত এক সপ্তাহে নতুন করে জেলায় ১৫ জন আক্রান্ত  হয়েছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।