ফুলবাড়ী সীমান্তে ৩৭ কেজি গাঁজা জব্দ

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৩৪

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ী সীমান্তে মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৩৭ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল-আলম জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪২ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে কাশিপুর কলেজ মোড় এলাকার একটি বাঁশঝাড়ে কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ঐ গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। বুধবার সকালে জব্দ গাঁজা কুড়িগ্রাম মাদকদ্রব্য অধিদপ্তরের কাছে পাঠিয়েছে বিজিবি।