এমএফএসের অপব্যবহার রোধে রংপুরে বিকাশের কর্মশালা

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৩৬

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং বহুল ব্যবহূত সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা তৈরিতে এবার রংপুরে আইন প্রয়োগকারী সংস্থা ও বিকাশ প্রতিনিধিদের নিয়ে সমন্বয় কর্মশালা আয়োজন করে বিকাশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের শতাধিক সদস্য ও বিকাশের শতাধিক এজেন্ট উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম। বিকাশের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম এই সমন্বয় কর্মশালা পরিচালনা করেন। —প্রেস বিজ্ঞপ্তি