বুধবার বিআরবি হসপিটালস লিমিটেডের হিস্টোপ্যাথলজি ল্যাবের উদ্বোধন করেন হসপিটালসের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান। আরো উপস্থিত ছিলেন সিইও এ কে এম শামসুল আরেফিন, পরিচালক (মেডিক্যাল সার্ভিস) ডা. মো. মনসুর আলি, হিস্টোপ্যাথলজি ও সাইটোপ্যাথলজির বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ ইউ এম মুহসিন প্রমুখ
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বোর্ড অব ডাইরেক্টরসের এক সভা সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এতে সভাপতিত্ব করেন। সভায় ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলাসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন
০০০
নোয়াখালীতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চাটখিল উপশাখা গতকাল ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এএমডি মো. হাবিবুর রহমান, ডিএমডি হাসান ইকবাল প্রমুখ
০০০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড স্বাধীন বাংলাদেশ শিরোনামে তিন দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবনালেখ্যের ওপর আলোকচিত্র প্রদর্শনী ভার্চুয়ালি সংযুক্ত থেকে উদ্বোধন করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান
