বরিশালে জাতির পিতার ছোট বোন আমেনা বেগমের মৃত্যুবার্ষিকীতে মিলাদ

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০০:২২

বরিশাল অফিস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, শহিদ আবদুর রব সেরনিয়াবাতের সহধর্মিণী ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবেক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহর মাতা মরহুমা আমেনা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৫টায় নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও আমেনা বেগমের মাগফেরাত কামনায় বরিশালের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।