মোদির এই সফরের বিশেষ তাত্পর্য রয়েছে :শ্রিংলা

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০০:৫০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় বাংলাদেশ ও ভারত একগুচ্ছ চুক্তি স্বাক্ষর করবে। এই চুক্তিগুলির মধ্যে থাকতে পারে দুর্যোগ মোকাবেলা, বাণিজ্য, সমুদ্রবিজ্ঞান ইত্যাদি। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বুধবার রাতে নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন।

তিনি আরো বলেন, দুই দেশ বাণিজ্য সম্পর্কিত আরো কিছু চুক্তি স্বাক্ষর করবে এবং ব্যাপকভিত্তিক অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা চালিয়ে যাবে। তবে, চুক্তির সংখ্যা দিয়ে এই সফরকে বিবেচনা করা উচিত হবে না। মোদির এই সফরের বিশেষ তাত্পর্য রয়েছে।