অভয়নগর (যশোর) সংবাদদাতা
দৈনিক ইত্তেফাকের অভয়নগর সংবাদদাতা বদরুজ্জামানকে মোবাইল ফোনে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। ০১৯৪৩২০০২৯৩ নম্বর ফোন থেকে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়। এছাড়া তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নম্বর ১০০৪। তারিখ ২৪ জানুয়ারি ২০১৯। সাধারণ ডায়েরিতে সাংবাদিক বদরুজ্জামান তার ও পরিবারের সদস্যদের জীবনাশঙ্কার কথা উল্লেখ করেন। বলেন, সন্ত্রাসীরা ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে। তা দিতে অস্বীকার করায় জীবননাশের হুমকি দিয়েছে।
