স্বাধীনতা দিবসে নাটক ‘সারথি’

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৯:৫২

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। অনুষ্ঠানমালায় আজ রাত ৯টায় প্রচার হবে নাটক ‘সারথি’। লোকমান হোসেনের রচনা ও শুভ্র আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন রওনক হাসান, তাহমিনা অথৈ, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। এছাড়া সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে জহির রায়হানের ‘সময়ের প্রয়োজনে’ অবলম্বনে অনুনাটক ‘৭১-এর দিনলিপি’। আশফাকুর রহমান আশিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, মৌসুমী নাগ প্রমুখ। রাত ৮টায় প্রচারিত হবে শওকত ওসমানের ‘দুই ব্রিগেডিয়ার’ গল্প অবলম্বনে অনুনাটক ‘অগ্নিপুরুষ’। আশফাকুর রহমান আশিক পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন শামস সুমন, বন্যা মির্জাসহ অনেকে।