রংপুরের পীরগাছা বাসস্ট্যান্ড থেকে মোবাইলে জিনের বাদশা পরিচয়দানকারী জয়নাল সরকার (৩০) নামের এক প্রতারককে নকল স্বর্ণের পুতুল সহ গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জয়নাল গাইবান্ধা জেলার পলাশবাড়ীর ভবানীপুর গ্রামের ফজল হকের ছেলে।
পীরগাছা থানার ওসি মো: আজিজুল ইসলাম জানান, মোবাইলে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে পীরগাছার চন্ডিপুর গ্রামের এক নারীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিলেন জয়নাল। ইতিপূর্বে গুপ্তধন ও স্বর্ণের পুতুল দেওয়ার কথা বলে ওই নারীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন তিনি। অবশেষে ওই নারীর প্রেমের জালে স্বজন ও এলাকাবাসীর সহায়তায় পড়ে কথিত জ্বীনের বাদশা জয়নাল সরকার।
ইত্তেফাক/এসজেড
