শেয়ারদর কমার শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২১:৫৯

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল বৃহস্পতিবার অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮১টির বা ২৩ দশমিক ৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফার্স্ট ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের দিন বুধবার ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬ দশমিক ৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর শুন্য দশমিক ৫০ টাকা বা ৭ দশমিক ২৪ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান কটনের ৭ দশমিক ০৫ শতাংশ, লাফার্জহোলসিমের ৫ দশমিক ০৬ শতাংশ, রিপাবলিক ইনসিওরেন্সের ৪ দশমিক ৮৩ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪ দশমিক ৭৬ শতাংশ, জুট স্পিনার্সের ৪ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩ দশমিক ১২ শতাংশ, এফবিএলআইএফের ২ দশমিক ১৭ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২ দশমিক ১৭ শতাংশ এবং ইসলামী ইনসিওরেন্সের শেয়ার দর ২  দশমিক ০৮ শতাংশ কমেছে।