পঞ্চগড় প্রতিনিধি
ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ বিজিবিকে মিষ্টিমুখ করিয়েছেন। শনিবার পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তের জয়েন্ট রিট্রিট সম্মেলনস্থলে বিএসএফ বিজিবিকে মিষ্টি বিতরণ করে। বিএসএফের পক্ষে ফুলবাড়ি বিএসএফের ডেপুটি কমান্ডার বিএল মিনা বিজিবির বাংলাবান্ধা বিওপির কমান্ডার আব্দুল মতিনের হাতে মিষ্টি তুলে দেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউস সুন্নাহ জানান, বিজিবি বিএসএফ আটটি দিবস ও অনুষ্ঠানে মিষ্টি বিতরণ করে।
