ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ৪

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২২:২৮

ঈশ্বরদীতে বুধবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনিসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে সংঘর্ষের দিন বুধবার একটি এবং বৃহস্পতিবার বিকালে অপর দুটি মামলা হয়। বুধবার রাতে গ্রেফতার পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অবুজ ও যুবলীগ কর্মী আকমলকে বৃহস্পতিবার সকালে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতার হওয়া ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি ও সেলিমকে শুক্রবার জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান।