খেলা যে ফরম্যাটের হোক না কেনো, দিনশেষে অভিজ্ঞতাই কাজে লাগে। এ কথাটাকেই যেন আবারও প্রমাণ করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। তাইতো একাদশে ফিরেই নিজের বোলিং জাদু দেখালেন তিনি।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ শুক্রবার (২৬ মার্চ) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হওয়া ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। অন্যথায় হোয়াইটওয়াশের লজ্জাবরণ করতে হবে।
সেজন্যই কিনা প্রথম দুই ম্যাচ বসিয়ে রাখার পর একাদশে ফেরানো হয়েছে দলের সবচেয়ে অভিজ্ঞ বোলাররা। তাছাড়া নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সবচেয়ে সফল বোলারও তিনি।
বলছি রুবেল হোসেনের কথা। মাত্র ৫ ওভার বোলিং করে ইতিমধ্যে ফিরিয়েছেন স্বাগতিকদের অন্যতম সেরা ব্যাটসম্যান রস টেইলর ও মার্টিন গাপটিলকে। অন্যপ্রান্তে কিউইদের চেপে ধরেছেন গতি তারকা তাসকিন আহমেদ। তিনিও নিয়েছেন এক উইকেট।
এর আগে প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হেরে গেছে টাইগাররা। তাই হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে হলে শেষ ম্যাচটি জিততেই হবে। এ ছাড়া ভিন্ন কোনো বিকল্প নেই।
ইত্তেফাক/টিএ
