মো. রায়হান আকতার হূদয়, শিক্ষার্থী
নর্থল্যান্ড রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হাতীবান্ধা
সুপ্রিয় বন্ধুরা, পাঠ্যবই পড়ার প্রবণতা গড়তে আমাদের এ আয়োজন। আপনারা পাঠ্যবই থেকে নিজে নিজে প্রশ্ন ও উত্তর তৈরি করে আমাদের কাছে পাঠিয়ে দিন।
লেখা পাঠানোর ঠিকানা:
১১। রাফেজ কী?
উত্তর:রাফেজ মূলত সেলুলোজ নির্মিত উদ্ভিদের কোষপ্রাচীর। সম্পূর্ণ শস্যবীজ, ডাল, আলু, খোসা সমেত টাটকা ফল এবং শাক-সবজি রাফেজের প্রধান উত্স।
১২। অপরিহার্য অ্যামাইনো এসিডের সংখ্যা কয়টি?
উত্তর:অপরিহার্য অ্যামাইনো এসিডের সংখ্যা ৮টি।
১৩। WHO কী?
উত্তর:WHO হলো World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
১৪। কোন ভিটামিনের অভাবে বেরিবেরি নামক রোগ হয়?
উত্তর:ভিটামিন ‘বি’ কমপ্লেক্সের মধ্যকার ভিটামিন-ই এর অভাবে বেরিবেরি রোগ হয়।
১৫। খাদ্য কী?
উত্তর:যা খেলে দেহে কর্মশক্তি সৃষ্টি হয়, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে, তাই খাদ্য।
১৬। পরিপাক কী?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্যগুলো বিভিন্ন উেস চকের দ্বারা আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয় সেই প্রক্রিয়াকে পরিপাক বলে।
১৭। আত্তীকরণ কী?
উত্তর:যে প্রক্রিয়ায় পরিপাককৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয় তাকে আত্তীকরণ বলে।
১৮। HIV এর পুর্ণরূপ কী?
উত্তর :HIV এর পূর্ণরূপ হলো Human Immuno deficiency Virus।
১৯। খাদ্যের সহায়ক উপাদান কয়টি?
উত্তর:খাদ্যের সহায়ক উপাদান তিনটি। যথা:ভিটামিন, খনিজলবণ ও পানি।
২০। নিকোটিন কী?
উত্তর:তামাক থেকে নির্গত এক ধরনের বিষাক্ত মাদককে নিকোটিন বলে।
২১। সুষম খাদ্য কী?
উত্তর:সুষমখাদ্য হলো বিভিন্ ্নখাদ্যবস্তুর এমন
সমাহার, যার মধ্যে সকল খাদ্য উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে এবং যা থেকে স্বাভাবিক কাজ-কর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালরি পাওয়া যায়।
২২। আমলকীতে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর:আমলকীতে ভিটামিন-সি পাওয়া যায়।
২৩। Fruit sugar কী?
উত্তর:আম, পেঁপে, কলা, কমলালেবু প্রভৃতি মিষ্টি ফলে ও ফুলের মধুতে ফ্রুকটোজ থাকে। একে Fruit sugar বলে।
